প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 16, 2026 ইং
ছোট ভাইয়ের ছুরিকা আখাতে বড় ভাই আহত

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আহত
বাপ্পী,যশোরঃ
১৬ মার্চ (সোমবার) সকাল ৯:৩০ ঘটিকার সময় নাজির শংকরপুর হাজারী গেট এলাকায় নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই জখম হয়েছে।
আহত ব্যক্তির নাম মোস্তাকিন (২৪)। তিনি মিলন শেখের ছেলে। অভিযুক্ত হামলাকারী মোস্তাফিজুর রহমান সম্পর্কে ভিকটিমের আপন ছোট ভাই।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে তুচ্ছ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই মোস্তাফিজুর উত্তেজিত হয়ে ঘরে থাকা চাকু দিয়ে মোস্তাকিনের পেটে আঘাত করেন। এতে মোস্তাকিন গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন